টার্মস ও কন্ডিশন
রিফান্ড পলিসি
ক্লিকসাব থেকে কেনাকাটার পর টাকা ফেরত সংক্রান্ত নিয়মাবলী
ডিজিটাল প্রোডাক্ট (যেমন- প্রিমিয়াম সাবসক্রিপশন, সফটওয়্যার কি, ইবুক) একবার সরবরাহ করা হয়ে গেলে তা পুনরায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। তবে গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য, তাই বিশেষ কিছু ক্ষেত্রে আমরা রিফান্ড প্রদান করে থাকি।
সতর্কতা:
ভুলবশত ভুল প্রোডাক্ট অর্ডার করলে বা অর্ডার করার পর ব্যক্তিগত কারণে মন পরিবর্তন করলে কোনো অবস্থাতেই রিফান্ড বা এক্সচেঞ্জ প্রযোজ্য হবে না।
কখন আপনি রিফান্ড পাবেন?
- যদি আমরা অর্ডার করার ২৪ ঘণ্টার মধ্যে আপনার প্রোডাক্ট ডেলিভারি করতে ব্যর্থ হই।
- যদি সরবরাহকৃত একাউন্ট বা কি (Key) ত্রুটিপূর্ণ হয় এবং আমরা সেটি সমাধান বা পরিবর্তন করে দিতে না পারি।
- যদি আপনার পেমেন্ট গেটওয়েতে কারিগরি ত্রুটির কারণে একই অর্ডারের জন্য দুবার টাকা কেটে নেওয়া হয়।
কখন রিফান্ড প্রযোজ্য নয়?
- প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পর সেটি যদি আপনার ডিভাইসে কাজ না করে (ডিভাইস ইনকম্প্যাটিবিলিটি)।
- সংশ্লিষ্ট কোম্পানির (যেমন- Netflix, YouTube) বৈশ্বিক পলিসি পরিবর্তনের কারণে সার্ভিস ব্যাহত হলে।
- ব্যবহারকারী নিজে যদি একাউন্টের পাসওয়ার্ড বা ইমেইল পরিবর্তন করার চেষ্টা করে একাউন্ট নষ্ট করেন।
- ক্রয়কৃত কোর্সের কন্টেন্ট যদি আপনার পছন্দ না হয়।
রিফান্ড প্রসেস করার সময়
যৌক্তিক কারণে রিফান্ড অনুমোদিত হলে অভিযোগ গ্রহণের ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনার মূল পেমেন্ট মেথড (বিকাশ/নগদ/রকেট) এ টাকা ফেরত পাঠানো হবে।